২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পশু অধিদপ্তরের ১১ কর্মকর্তার পদোন্নতি

পশুসম্পদ অধিদপ্তরের অধীন ১১ জন সহকারী পরিচালক উপ পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তবে চলতি দায়িত্বে থাকা পদেই তাদের পদায়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 11:45 AM

Updated : 24 Aug 2022, 06:07 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশুসম্পদ অধিদপ্তরের অধীন ১১ জন সহকারী পরিচালক উপ পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তবে চলতি দায়িত্বে থাকা পদেই তাদের পদায়ন করা হয়েছে। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার এ পদোন্নতি ও পদায়ন করা হয়। ১৩ বছর পদোন্নতি না পাওয়া এসব কর্মকর্তাদের অনেকে উপ-পরিচালক ছাড়াও পরিচালকের চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন। এসব কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, পশুসম্পদ অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) একেএম ওমর ফারুক, সাভার ওটিআই'র অধ্যক্ষ (চলতি দায়িত্ব) ডা. কাজী তৌহিদ আলী, সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামারের উপ-পরিচালক আশরাফ আলী, পশুসম্পদ অধিদপ্তরের পশুক্রয় ও উন্নয়ন শাখার উপ-পরিচালক মফিজুর রহমান ও ঢাকার বিভাগীয় পশুসম্পদ দপ্তরের উপ-পরিচালক হেদায়েতুল ইসলাম। এছাড়া পশুসম্পদ অদিপ্তরের পশুস্বাস্থ্য ও প্রশাসন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. সুনীল চন্দ্র গাইন, রাজশাহীর বিভাগীয় পশুসম্পদ দপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) একেএম নাজমুল হাসান, মীরপুরের কেন্দ্রীয় মুরগি খামারের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) ডা. আব্দুর রশিদ, পশুসম্পদ অধিদপ্তরের পশুস্বাস্থ্য ও প্রশাসন-১ শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) ডা. আব্দুল বাকী, সাভারের কৃত্রিম প্রজনন ও ঘাস উৎপাদন খামারের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) খাজা নাজিম উদ্দিন এবং চট্টগ্রাম আঞ্চলিক মুরগি খামারের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) কাজী ফজলুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৭৩০ ঘ.