ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর, গাইবান্ধা ও নীলফামারীতে রোববার সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন।
এর মধ্যে দুপুরে গাজীপুর সদরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান চাপায় নিহত হয়েছেন তিন মোটরসাইকেল আরোহী।
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সকালে ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন দুজন। আহত হয়েছেন সাতজন। হতাহত সবাই টেম্পোযাত্রী।
নীলফামারী শহরের স্টাফ কোয়াটার এলাকায় বাসের চাপায় মারা গেছেন এক শিক্ষক। দুর্ঘটনার পর জনতা বাসটি আটক করে ভাংচুর করে। এ সময় নীলফামারী-সৈয়দপুর সড়কে কমপক্ষে দু'ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: সদরের পোড়াবাড়ি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় নিহতরা হলেন- সদর উপজেলার দীঘিরচালা এলাকার ব্যবসায়ী তৌহিদ আলম রানা (২২), ঢাকা তেজগাঁও কলেজের মার্কেটিং বিভাগের
bdnews24