২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাকা চৌধুরীর আশা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, তিনি এ সফর নিয়ে আশাবাদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 11:05 AM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, তিনি এ সফর নিয়ে আশাবাদী। বিএনপি নেতা শুক্রবার এক গোলটেবিল আলোচনায় বলেছেন, "আমি আশা করছি, প্রধানমন্ত্রী দেশের স্বার্থে কথা বলবেন। টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ, নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যা বন্ধের অঙ্গীকার নিয়ে দেশে ফিরবেন- এ প্রত্যাশা জাতীয়তাবাদী শক্তিসহ দেশের মানুষের।" আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে ভারত যাচ্ছেন। তার সফর নিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার বলেন, "প্রধানমন্ত্রীর ভারত সফরে যে সব চুক্তি হতে যাচ্ছে, তাতে আমাদের আশঙ্কা- ওই সব চুক্তির ফলে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হবে।" সালাউদ্দিন কাদের বলেন, "আমরা ভারতের সঙ্গে নানা সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে চাই। আপনি নিজেকে দুর্বল মনে করবেন না।" তিনি বলেন, "দেশের জনগণ জানে আজ যারা ক্ষমতায় আছেন, তাদের সঙ্গে ভারত সরকারের গভীর সম্পর্ক রয়েছে। এ জন্য কেউ কেউ আতঙ্কিত হলেও আমি প্রধানমন্ত্রীর সফরে আশাবাদী।'' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বিএনপি নেতা বলেন, ''দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান এ দেশ থেকে ভারতকে সৈন্য প্রত্যাহারে বাধ্য করেছিলেন- এটা তার বড় রাজনৈতিক সফলতা।'' সরকারের এক বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণে মিশ্র প্রতিক্রিয়া জানান সালাউদ্দিন কাদের। ভাষণে 'সংযত' ভাষা ব্যবহারের জন্য শেখ হাসিনাকে সাধুবাদও জানান তিনি। অন্যদিকে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি। "প্রধানমন্ত্রীর কথার সঙ্গে কাজের মিল থাকলে আমি নিজেই ফুলের তোড়া নিয়ে তার বাসায় যেতাম", বলেন সালাউদ্দিন কাদের। সংবিধানের পঞ্চম সংশোধনীর নিয়ে হাইকোর্টের রায়ের অংশ উল্লেখ করে তিনি বলেন, রায়ের কোথাও লেখা নেই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে।" আইনমন্ত্রী স