২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের হামলায় ছাত্রমৈত্রী নেতা নিহত

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ক্ষমতাসীন মহাজোটের প্রধান দল আওয়ামী লীগের সমর্থক ছাত্রলীগের হামলায় অপর শরিক ওয়ার্কার্স পার্টি সমর্থক ছাত্রমৈত্রীর এক নেতা মারা গেছেন। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 11:06 AM

Updated : 24 Aug 2022, 06:04 PM

রাজশাহী, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ক্ষমতাসীন মহাজোটের প্রধান দল আওয়ামী লীগের সমর্থক ছাত্রলীগের হামলায় অপর শরিক ওয়ার্কার্স পার্টি সমর্থক ছাত্রমৈত্রীর এক নেতা মারা গেছেন। নিহতের নাম- রেজানুর চৌধুরী সানি। তিনি ইনস্টিটিউট শাখা ছাত্রমৈত্রীর সহ-সভাপতি ছিলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই হামলায় ছাত্রমৈত্রীর আরো দুই নেতা ও দুই পুলিশ আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের বিকাল ৪টার মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। মহানগর পুলিশের সহকারী কমিশনার এম কে জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, হামলায় গুরুতর আহত সানিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকাল সোয়া ৪টায় তার মৃত্যু হয়। নগরীর বালিয়া পুকুর এলাকার মনোয়ার হোসেন চৌধুরীর ছেলে সানি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সপ্তম পর্বের ছাত্র ছিলেন। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সন্ধ্যায় ছাত্রমৈত্রী নগরীতে বিক্ষোভ মিছিল করেছে। পরে নগরীর একটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ছাত্রমৈত্রী নেতারা ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ারও ঘোষণা দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ইনস্টিটিউট শাখা ছাত্রমৈত্রীর সভাপতি কাজী মোতালেব হোসেন জুয়েল, সহ-সভাপতি বুলবুল হোসেন ও রেজানুর চৌধুরী সানি মূল ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। প্রশাসন ভবনের সামনে আসা মাত্রই ছাত্রলীগের ১০-১৫ জন কর্মী ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে ছাত্রলীগ কর্মীরা তাদের ওপরও হামলা চালায়। এরপর তারা ইনস্টিটিউটের পেছনের ফটক দিয়ে পালিয়ে যায়। আহত ছাত্রমৈত্রীর অপর দুই নেতা রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। আহত পুলিশ সদস্যদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কনস্টেবল শহীদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বিকালে সানির মৃতুর পর মহানগর যুবলীগের নেতাকর্মীরা তাকে নিজেদের কর্মী দাবি করে রাজশাহী মেডিকেলে প্রবেশ করে। এ সময় ছাত্রমৈত্রীর নেতা-কর্মীদের সঙ্গে তাদের উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে মেডিকেল কলেজের পাশ্ববর্তী লক্ষ্মীপুর মোড়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী-সমর্থকদের হামলায় ছাত্রমৈত্রীর আরো ৭/৮ জন নেতাকর্মী আহত হন। তাদের নাম জানা যায়নি। সন্ধ্যায় পর্যন্ত হাসপাতাল এলাকাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। বোয়ালিয়া মডেল থানার ওসি জসীম উদ্দিন জানান, ইনস্টিটিউটের শাহ নেয়ামতুল্ল