ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের প্রথম বছর পূর্তির দিন ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আক্ষেপ করে বলেছেন, তাদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক রয়েছে।
বুধবার পল্টন ময়দানে জাতীয় পার্টির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি বলেন, "মহাজোট সরকারের এক বছর পার হয়ে গেলো। কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সে প্রশ্নের উত্তর এখনই দেব না।"
"আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক রয়েছে। তবে দল শক্তিশালী হলে আমাদের সুপ্ত প্রত্যাশা কেউ পূরণ না করে পারবে না। তাই আপনারা দলকে শক্তিশালী করুন," দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন এরশাদ।
মহাজোট হওয়ার সময় জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছিলো- এরশাদ রাষ্ট্রপতি হবেন। গত ডিসেম্বরের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে এরকম প্রচারণাও চালানো হয়।
মহাজোট সরকার গঠনের পর জাতীয় পার্টির একজন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আরো মন্ত্রী করাসহ বিভিন্ন বিষয় নিয়ে দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। এর বহিঃপ্রকাশ হিসেব এরশাদ স
bdnews24