২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় গাফ্ফার চৌধুরীর সংবর্ধনা

নিজেদের স্বার্থে সাংবাদিকদের এক হওয়া উচিৎ বলে মনে করেন ভাষা সৈনিক আব্দুল গাফ্ফার চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 05:54 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

বগুড়া, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের স্বার্থে সাংবাদিকদের এক হওয়া উচিৎ বলে মনে করেন ভাষা সৈনিক আব্দুল গাফ্ফার চৌধুরী। বগুড়া প্রেসক্লাবে জেলা সাংবাদিক ইউনিয়নের দেওয়া এক সংবর্ধনা সভায় সোমবার সন্ধ্যায় তিনি বলেন, "কে কোন কাগজে কাজ করছে তা বড় কথা নয়। পেশার স্বার্থে সবাইকে এক থাকতে হবে।" তাদের সময় সাংবাদিকদের মধ্যে কোনো বিভেদ ছিল না বলে উল্লেখ করেন তিনি। গাফ্ফার চৌধুরী বলেন, "বলা হয় দিন বদল করা হবে। সরকারেরও হয়তোবা ইচ্ছা আছে। কিন্তু বলা সহজ 'চেঞ্জ' করা কঠিন।" সংসদে বর্তমান অচলাবস্থা কোনো শুভ লক্ষণ নয় বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। বিএফইউজে'র সহ-সভাপতি এএইচএম আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খান, দৈনিক বাংলাদেশ সম্পাদক আমানুল্লাহ খান, দৈনিক চাদনীবাজার সম্পাদক সুমনা রায়, দৈনিক ইত্তেফাকের সিনিয়র প্রতিবেদক আমিনুল ইসলাম চৌধুরী, দৈনিক জনকণ্ঠের সিনিয়র প্রতিবেদক সমুদ্র হক, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি জিয়া শাহীন, আব্দুর রহীম বগরা, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঠাণ্ডা আজাদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.