২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ মাহতাবের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ মাহতাব পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 11:42 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ মাহতাব পদত্যাগ করেছেন। সোমবার হাইকোর্টে সাংবাদিকদের তিনি বলেন, "রাষ্ট্রপতির কাছে রোববার আমি পতদ্যাগপত্র জমা দিয়েছি।" ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানান তিনি। ২০০১ সালে নাহিদ মাহতাব সহকারি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ২০০৭ সালের ২১ জুন তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে। নাহিদ পদত্যাগ করায় বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাড়ালো ৩০ জনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/১৭৩৭ঘ.