২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনিদের মৃত্যু পরোয়ানা জারি

বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যু পরোয়ানা স্বাক্ষরের পর তা কারাগারে পাঠানো হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 08:01 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যু পরোয়ানা স্বাক্ষরের পর তা কারাগারে পাঠানো হয়েছে। এর ফলে চলতি মাসেই কারাবন্দি পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে বলে আইনজীবীরা বলছেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নতুন বছরের শুরুতে খুনিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রত্যয় ব্যক্ত করেছিলেন। ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর রোববার দুপুরে মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন। এর পর লাল খামে পুরে ওই পরোয়ানা পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানেই রয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডিত পাঁচজন। তারা হচ্ছে- বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিন। পাঁচ আসামির জন্য আলাদা পাঁচটি পরোয়ানা পূরণ করা হয়, যাতে আসামির নাম-ঠিকানা রয়েছে। পরোয়ানার সঙ্গে আপিল বিভাগের রায়ের অনুলিপি, হাই কোর্টের ডেথ রেফারেন্সের অনুলিপি এবং আসামিদের আপিল আবেদনের অনুলিপিও কারাগারে পাঠানো হয়েছে। আদালতের কর্মচারী কমল কৃষ্ণ পাল ও মোহাম্মদ হোসেন পরোয়ানা নিয়ে পুলিশ পাহারায় আদালত প্রাঙ্গণ থেকে দুপুর আড়াইটার দিকে গাড়িতে চড়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পথে রওনা হন। বেলা ৩টায় কারাগারের বাইরে কমল কৃষ্ণ পাল সাংবাদিকদের বলেন, উপ কারারক্ষক মো. মাসুদুর রহমান মৃত্যু পরোয়ানা গ্রহণ করেছেন। ওই সময় কারাগারের সামনে কড়া নিরাপত্তা ছিলো। গত ১৭ ডিসেম্বর আপিল বিভাগের বিশেষ বেঞ্চের পাঁচ বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি মো. আবদুল আজিজ, বিচারপতি বি কে দাস, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা ৪১২ পৃষ্ঠার রায়ে স্বাক্ষর করেন। কিন্তু ডিসেম্বর মাস জজ আদালতে ছুটি থাকায় মৃত্যু পরোয়ানা জারি হয়নি। আইনমন্ত্রী শফিক আহমেদ গত সপ্তাহে বলেছিলেন, "আইন অনুযায়ী মৃত্যু পরোয়ানা জারির ২১ থেকে ২৮ দিনের মধ্যেই রায় কার্যকর করা হবে।" ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিক ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স