২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আইইবি'র কনভেনশন শনিবার শুরু

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৫১ তম জাতীয় কনভেনশন শনিবার শুরু হচ্ছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 01:04 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৫১ তম জাতীয় কনভেনশন শনিবার শুরু হচ্ছে । সকাল দশটায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে তিনদিনব্যাপী এ কনভেনশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 'ডিজিটাল বাংলাদেশ গঠনে টেকসই প্রযুক্তি' শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে প্রথমবারের মতো প্রকৌশলীদের জাতীয় এ কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। শুক্রবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ায় কারিগরি কোন কোন বিষয়ে সরকারকে গুরুত্ব