২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে বাসের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

রাজধানীর যাত্রাবাড়িতে রোববার সকালে সড়ক দুর্ঘটনায় তানিয়া (২৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়িতে রোববার সকালে সড়ক দুর্ঘটনায় তানিয়া (২৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক এজাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাতটার দিকে সায়েদাবাদের কাছে জনপথ মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তানিয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তানিয়ার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জে। সাভারের একটি তৈরি পোশাক কারখানার কর্মী তানিয়া ঈদের ছুটির পর সকালে ঢাকা এসে পৌঁছান। সাভারে যাওয়ার জন্য অপর একটি বাস ধরতে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ চালকসহ বাসটি আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসএইচ/এইচএ/১৯৪৩ ঘ.