জামালপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্বশীল এবং আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।
তিনি বলেন, "সরকার সাধারণ মানুষের কল্যাণে যেসব কর্মসূচি হাতে নিয়েছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হবে।"
রোববার দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এই আহবান জানান।
তিনি বলেন, "প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলা কোনোভাবেই বরদাশ্ত করা হবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে আত
bdnews24