২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা করতে সমর্থন চাইলেন হাসিনা

ভাষার শক্তির প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে বাংলাভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করার জন্য সদস্য দেশগুলোর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 05:34 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষার শক্তির প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে বাংলাভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করার জন্য সদস্য দেশগুলোর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪-তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ সমর্থন চান। ভাষা আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "১৯৫২ সালের ২১ ফেব্র"য়ারি মাতৃভাষা বাংলার জন্য বাংলাদেশের ভাষা শহীদরা জীবন দিয়েছিলেন। সেদিনের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর এই দিন ইউনেস্কো বিশ্বের সকল ভাষার প্রতি সম্মান দেখিয়ে দিবসটি পালন করে। বাংলাদেশ ও ভারতের একটি প্রদেশ পশ্চিমবঙ্গসহ বিশ্বের প্রায় ২৫ কোটি মানুষ বাংলায় কথা বলেন।" শেখ হাসিনা বলেন, "স