২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই লক্ষ্য: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করা। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪-তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 04:49 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

শিহাব উদ্দিন কিসলু নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করা। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪-তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই মাতৃভাষা বাংলায় ভাষণ দিচ্ছেন তিনি। এ সময় দর্শক গ্যালারিতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, পুত্রবধু ক্রিস্টিন ওভারমায়ার, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও জামাতা মাশরুর হোসেন খন্দকার উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বলেন, "৩৫ বছর আগে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মঞ্চ থেকেই জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রথম ভাষণ দিয়েছিলেন। তিনি তার ভাষণে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা সমর্থন ও সহযোগিতা দিয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। অঙ্গীকার করেছিলেন- বাংলাদেশ হবে একটি অসা