শান্তি মিশনের পরিকল্পনা কৌশলে অংশীদারিত্ব চাইলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোর পরিকল্পনা ও কৌশলে পরিবর্তন এনে সমানুপাতিক ভিত্তিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে সদস্য দেশগুলোর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক মন্দা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় মতভেদ ভুলে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোর পরিকল্পনা ও কৌশলে পরিবর্তন এনে সমানুপাতিক ভিত্তিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে সদস্য দেশগুলোর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক মন্দা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় মতভেদ ভুলে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার জানিয়ে প্রধানমন্ত্রী তার ভাষণে এ জন্য নিজস্ব অর্থায়নে গঠিত জলবায়ু তহবিলে আন্তর্জাতিক স
