বাগেরহাট/নরসিংদী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের চিতলমারী বাসস্ট্যান্ড থেকে শুক্রবার সকালে তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের কাছ থেকে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি।
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের জোড়াদিয়া এলাকা থেকে পুলিশ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সন্ত্রাসী তালিকাভুক্ত সোহেল রানা ওরফে রানা ভূঁইয়াকে।
তার কাছ থেকে একটি বিদেশি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: গেপ্তারকৃতরা হলেন- চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের কুড়ালতলা গ্রামের রহমত মুন্সীর ছেলে মেহেদী হাসান ওরফে সবুজ (২৫) এবং চিতলমারী বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. আল মামুন ওরফে সাগর (২৪)।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের একটি দল শুক্রবার সকাল ৬টার দিকে চিতলমারী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ওই দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
তিনি জানান, তাদের বিরুদ্ধে চিতলমারী থানায় চাঁদাবাজি, নারী অপহরণ, ডাকাতি, পুলিশের ওপর হামলা, মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মোট ১৮টি মামলা এবং তিনটি সাধারণ ডায়েরি রয়েছে।
ওসি বলেন, "স
bdnews24