২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপি-জামায়াত চক্র এখনও জঙ্গিবাদ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত'

বিএনপি ও জামায়াত চক্র এখনও দেশে জঙ্গিবাদ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

পাবনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি ও জামায়াত চক্র এখনও দেশে জঙ্গিবাদ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, "বিএনপি-জামায়াত জোট সরকার রাষ্ট্রীয় মদদে জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। এই চক্রটি এখনও ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।" শুক্রবার পাবনার ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর, আটঘরিয়া, ঈশ্বরদী, পাবনা সদর, সুজানগর, বেড়া ও সাঁথিয়া উপজেলার শতাধিক পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, "বাংলাদেশ সা