২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনাচার আর সঙ্কট মোচনের প্রার্থনায় ভক্তরা

মহাসপ্তমীতে শুক্রবার নবরূপে ধরায় অধিষ্ঠিত হয়েছেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। স্বর্গ থেকে পৃথিবীতে সদ্য অধিষ্ঠিত দেবীর কাছে সব অনাচার আর সঙ্কট মোচনের প্রার্থনা করেছেন ভক্তরা। শনিবার সকালে বিহিতপূজার মধ্য শুরু হবে দিয়ে মহাঅষ্টমী। রাতে সন্ধিপূজার মধ্য দিয়ে তা শেষ হবে। অষ্টমীতে রামকৃষ্ণ মিশনে হবে কুমারীপূজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 12:37 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসপ্তমীতে শুক্রবার নবরূপে ধরায় অধিষ্ঠিত হয়েছেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। স্বর্গ থেকে পৃথিবীতে সদ্য অধিষ্ঠিত দেবীর কাছে সব অনাচার আর সঙ্কট মোচনের প্রার্থনা করেছেন ভক্তরা। শনিবার সকালে বিহিতপূজার মধ্য শুরু হবে দিয়ে মহাঅষ্টমী। রাতে সন্ধিপূজার মধ্য দিয়ে তা শেষ হবে। অষ্টমীতে রামকৃষ্ণ মিশনে হবে কুমারীপূজা। কলাবাগান মাঠে ধানমণ্ডি সর্বজনীন পূজা উদযাপন পরিষদের পুরোহিত মানিক ভট্টাচার্য জানান, "মহাসপ্তমীতে দেবী নবরূপে ধরায় অধিষ্ঠিত হয়েছেন। এটাই দেবীর নব পত্রিকা প্রবেশ। এই দিনে তিনি শ্বশুরগৃহ থেকে ধরায় বা পিতৃগৃহে আসেন। আবার দশমীর দিন চলে যান।" মহাসপ্তমীতে দেবীকে প্রথম পূজা আহ্বান, প্রার্থনা ও আশা-আকাক্সক্ষার কথা জানানো হয়। দুর্গতিনাশিনী দেবীর কাছে মানুষের দুর্গতি নাশের প্রার্থনা করা হয়। দশভূজা দেবী দুর্গার বোধন, আমন্ত্র