ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে র্যাব হেফাজতে শুক্রবার সকালে আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতের পিতা অভিযোগ করেছেন, র্যাব সদস্যরা আজাদকে পিটিয়ে হত্যা করেছেন।
এছাড়া বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর হাউজিং এস্টেট খেলার মাঠে র্যাবের গুলিতে আহত হয়েছে সন্দেহভাজন তিন ডাকাত।
শুক্রবার সকালে র্যাব-১ এর সদস্যরা আবুল কালাম আজাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার গভীর রাতে উত্তরায় র্যাব-১ এর মাদকবিরোধী অভিযানে ৩০টি ইয়াবাসহ আবুল কালাম আজাদ ধরা পড়ে। সে মাদকাসক্ত এবং কিডনির রোগে ভুগছিল।
"গ্রেপ্তারের পর তাকে টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেলা সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।"
মৃত্যুর কারণ জানতে চাওয়া হলে র্যাব কর্মকর্তা বলেন, "ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া এ বিষয়ে এখন কিছু বলা যাবে না।"
এদিকে নিহতের পিতা ঈমান আলী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার ছেলেকে (আজাদকে) পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে উত্তরার ১৩ নম্বরের ভাড়া বাসা থেকে আজাদকে ধরে মারতে মারতে বের করে নিয়ে আসে র্যাব সদস্যরা। তারা তার স্ত্রীকেও মারধর করেছে বলে অভিযোগ ঈমান আলীর।
নিহত আবুল কালাম আজাদ একজন সিএন্ডএফ এজেন্ট ছিলেন বলে জানিয়েছেন তার পিতা।
সন্দেহভাজন তিন ডাকাত আহত:
আবুল কালাম আরও জানান, ৯-১০ জনের একটি ডাকাত দল ডাকাতির পরিকল্পনা করছে
bdnews24