ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গা পূজা উপলক্ষে আগামী সোমবার ঢাকাস্থ আমেরিকান দূতাবাস ও এর সব অফিস বন্ধ থাকবে।
বৃহস্পতিবার আমেরিকান সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, আমেরিকান দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/আরএ/১৫৫৫ঘ.
bdnews24