২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক বোরহান আহমেদ মারা গেছেন

দৈনিক জনকণ্ঠের সাবেক নির্বাহী সম্পাদক বোরহান আহমেদ মারা গেছেন। বৃহস্পতিবার সকালে গুলশান পার্কে প্রাতঃভ্রমণের সময়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন । (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 06:38 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক জনকণ্ঠের সাবেক নির্বাহী সম্পাদক বোরহান আহমেদ মারা গেছেন। বৃহস্পতিবার সকালে গুলশান পার্কে প্রাতঃভ্রমণের সময়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন । প্রয়াতের স্ত্রী গুলশান আরা আহমেদ আবেগজড়িত কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপনাদের বোরহান ভাই আর নেই।" গুলশান আরা বলেন, "সকালে প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে যান তিনি। সকাল সাড়ে ৮টার দিকে তার হার্ট অ্যাটাক হয়।" বোরহান আহমেদের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) সভাপতি ছিলেন। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা হয়। এরপর বিকালে জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা শেষে বোরহান আহমেদের মরদেহ তার জন্মস্থান মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয়। দুটি জানাজায় সহকর্মী সাংবাদিকরাসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। দীর্ঘদিন জনকণ্ঠে থাকার পর স