২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে বিডিআর সদস্যের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মো. আমজাদ হোসেন (৪৫) নামে এক বিডিআর সদস্য মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মো. আমজাদ হোসেন (৪৫) নামে এক বিডিআর সদস্য মারা গেছেন। তিনি কুমিল্লা সেক্টরের অধীনে ১৯ রাইফেলস ব্যাটালিয়নে হাবিলদার পদে কর্মরত ছিলেন। বুধবার বিডিআর সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ডায়াবেটিস ও হৃদরোগ নিয়ে গত ২৭ আগস্ট কর্মস্থল ফেনী থেকে ঢাকায় এসে বিডিআর হাসপাতালে ভর্তি হন আমজাদ হোসেন। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ১২ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি মারা যান। আমজাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার বাবুরহাটের তরপুরচণ্ডী গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এইচএ/২০৪৩ ঘ.