২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয় করে দেখাতে গিয়ে চট্টগ্রামে গুলিবিদ্ধ মান্নানের ভাতিজা

বাবার পিস্তল নিয়ে সিনেমার মতো অভিনয় করে দেখাতে গিয়ে বুধবার চট্টগ্রামে এক কিশোর মাথায় গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার পিস্তল নিয়ে সিনেমার মতো অভিনয় করে দেখাতে গিয়ে বুধবার চট্টগ্রামে এক কিশোর মাথায় গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত কিশোর রাজু হোসেন (১৭) সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা এমএ মান্নানের ভাতিজা আবু মনসুরের ছেলে। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী মান্নান সোমবার সকালে ঈদের নামাজ আদায় করার পরই মারা যান। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে চট্টেশ্বরী রোডের বাসায় বাবার পিস্তল নিয়ে খেলা করার সময় রাজু মাথায় গুলিবিদ্ধ হয়েছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, রাজুর বাবার লাইসেন্স করা পিস্তলটি বিছানায় বালিশের নিচে ছিল। সেটি নিয়ে চলচ্চিত্রের মতো করে রাজু তার ছোট ভাইদের দেখা"িচ্ছলো 'সিনেমায় এভাবে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে।' এরই একপর্যায়ে ট্রিগারে চাপ পড়ে সে মাথায় গুলিবিদ্ধ হয়। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এএল/এসএইচ/১৯২৮ ঘ.