জয়পুরহাট, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাট সদর উপজেলায় বুধবার বিকেলে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।
এরা হলেন- উপজেলার দোগাছি ইউনিয়নের ইছুয়া নওপাড়া গ্রামের আবুল হাসেম (৩৫) ও রেমন মিয়া (৪০) এবং ইছুয়া গ্রামের বালি বেগম (৪০)।
সদর থানাধীন চক বরকত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, বিকেল ৩টার দিকে আবুল হাসেম ও রেমন মিয়া মাঠে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তারা নিহত হন।
উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদ সদস্য মোখলেসুর রহমান জানান, বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে ইছুয়া গ্রামের বালি বেগম ঘটনাস্থলে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৬৪৫ ঘ.
bdnews24