সাভার, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার পৌর এলাকার বাজার রোডে মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে র্যাব।
গ্রেপ্তার করা দুজন হলেন- পৌর এলাকার চাঁপাইন মহল্লার মহিউদ্দিনের ছেলে মো. আমানউল্লাহ (৩০) ও বনপুকুর এলাকার মো. বেলায়েত মোল্লার ছেলে মাহফুজুর রহমান ওরফে মাহফুজ (১৮)।
র্যাব-৪ সাভার ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার পৌর এলাকার বাজার রোডের ই-হক কোচিং সেন্টারের সামনে থেকে অস্ত্রসহ দুজনকে আটক করে।
র্যাব কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাদের সাভার থানায় সোর্পদ করা হয়েছে। এরা পেশাদার সন্ত্রাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪১ ঘ.
bdnews24