২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের পরে পূজার সময়েও বৃষ্টির পূর্বাভাস

টানা পাঁচদিনের ছুটি শেষে অফিস-আদালত খোলার দিন বুধবার সকালেও রাজধানীতে তুমুল বর্ষণ হয়। ঈদের ছুটির প্রায় পুরোটা বৃষ্টিতে প্রায় ভেস্তে যাওয়ার পরে দুর্গাপূজার সময়েও বৃষ্টি বিড়ম্বনায় পড়তে পারে সারা দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 07:53 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা পাঁচদিনের ছুটি শেষে অফিস-আদালত খোলার দিন বুধবার সকালেও রাজধানীতে তুমুল বর্ষণ হয়। ঈদের ছুটির প্রায় পুরোটা বৃষ্টিতে প্রায় ভেস্তে যাওয়ার পরে দুর্গাপূজার সময়েও বৃষ্টি বিড়ম্বনায় পড়তে পারে সারা দেশ। আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৌসুমী বায়ুর প্রভাবে এ বৃষ্টি হচ্ছে। আগামী এক সপ্তাহ দেশের ওপর এর প্রভাব থাকতে পারে। মাঝে দুই দিন আবহাওয়া একটু ভালো হলেও পরে আবার খারাপ হতে পারে। তিনি জানান, শুক্রবার ও তার পরদিন আবহাওয়া একটু ভালো থাকতে পারে। তবে পূজার ছুটির সময় আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, "সোমবার দশমীর দিনও বৃষ্টি হতে পারে।" মৌসুমী বৃষ্টিপাত ও সদ্য শেষ হওয়া ছুটির আমেজ মিলিয়ে বুধবার রাজধানীর রাস্তায় যানবাহন অনেক কম দেখা যায়। কম ছিল পথচারীর সংখ্যাও। বুধবার সকাল ১১টার দিকে রাজধানীতে ভারী বর্ষণ শুরু হয়। পরে থেমে থেমে দুপুর পর্যন্ত মাঝারী ধরনের বৃষ্টি হয়। এতে সকালে অফিসগামী লোকজনকে বিড়ম্বনায় পড়তে হয়। অনেকে বৃষ্টির মধ্যে পথেই আটকা পড়েন। বৃষ্টিতে রাজধানীর বিভিন্নস্থানে জলাবদ্ধতাও তৈরি হয়। ঈদের দিন সোমবার ও পরদিন মঙ্গলবারও রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হয়। মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সারা দেশেই কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে বলে জানায় আবহাওয়া অফিস। ঈদের দিন সোমবারও রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে সকাল থেকেই বৃষ্টি হয়। এ কারণে অনেক ঈদগাহ মাঠে নামাজে বিঘ