ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ শুধু শান্তিরক্ষার কাজ নয়, শান্তি স্থাপনকারী (পিস বিল্ডার) হিসেবেও সারা পৃথিবীতে কাজ করতে চায়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে জাতিসংঘের শান্তি মিশনে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে অনুষ্ঠেয় এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বুধবারের এ বৈঠকে প্রধানমন্ত্রী কী বলবেন এবং সেখানে বাংলাদেশের বিশেষ কোনও প্রস্তাব রয়েছে কী না এক টেলিফোন সাক্ষাৎকারে দীপু মনির কাছে জানতে চায় বিবিসি রেডিও।
জবাবে দীপু মনি বলেন, "আপনারা জানেন, গতবারও আমরা একটি রেজুলেশনের উদ্যোক্তা ছিলাম
bdnews24