ময়মনসিংহ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের শহরের কৃষ্টপুর পালপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন মারা গেছেন। এরা সম্পর্কে মামা ও ভাগ্নে। আহত হয়েছেন তাদের এক আত্মীয়।
নিহতরা হলেন- আজিজুল হক (৪৫) ও তার ভাগ্নে হৃদয় (১২)। এর মধ্যে হৃদয় ঘটনাস্থলেই মারা যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আজিজুল।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আজিজুল হক বেলুন বিক্রি করতেন। গ্যাস সিলিন্ডার দিয়ে বাসায় বসে বেলুন ফোলানোর সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
এতে হৃদয় ঘটনাস্থলেই মারা যায়। আহত হন আজিজুল ও তার আত্মীয় সুফিয়া। বিস্ফোরণে আজিজুলের ঘরের বেশ ক্ষতি হয়েছে।
ওসি জানান, আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজিজুল মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24