২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ও বান্দরবানে পর্যটকদের ভিড়

ছুটি কাটাতে ঈদের আগের দিন থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত আর বান্দরবানসহ পার্বত্যাঞ্চলে। ঈদের পর পূজাসহ যারা ছুটি নিতে পেরেছেন তারা পরিবার নিয়ে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কক্সবাজার সমুদ্র সৈকত আর বান্দরবান এখন মুখরিত পর্যটকদের সমাগমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 02:34 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছুটি কাটাতে ঈদের আগের দিন থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত আর বান্দরবানসহ পার্বত্যাঞ্চলে। ঈদের পর পূজাসহ যারা ছুটি নিতে পেরেছেন তারা পরিবার নিয়ে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কক্সবাজার সমুদ্র সৈকত আর বান্দরবান এখন মুখরিত পর্যটকদের সমাগমে। ইতোমধ্যে কক্সবাজারে পর্যটকদের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্ট হাউসগুলো পরিপূর্ণ। বান্দরবানে চিম্বুক, বগালেক, তাজিংডং আর সাঙ্গুর অপরূপ সৌন্দর্য দর্শনেও পর্যটকদের ভিড় জমেছে। পর্যটকদের নিরাপত্তা দিতে প্রশাসন বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো খবর : কক্সবাজার: কক্সবাজারের আড়াই শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্ট হাউসগুলো প্রায় এক মাস আগেই অগ্রিম বুকিং হয়ে আছে। হোটেল মোটেলগুলো ঈদের দিন থেকেই পরিপূর্ণ। শুধু কক্সবাজার শহর নয়, টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের হোটেল ও রেস্ট হাউসগুলোর একই অবস্থা। শুধু সাধারণ মানুষ নয় অর্ধশতাধিক ভিআইপি এবার এখানে ঈদের ছুটি কাটাচ্ছেন। এদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন পুলিশ প্রশাসন। কক্সবাজার হোটেল ও গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার সাংবাদিকদের জানান, ঈদের দিন কক্সবাজারে অবস্থান করেছেন অন্তত ৩০ হাজার পর্যটক। এছাড়াও ঈদের পরদিন শহর ও সাগরতটের হোটেল মোটেল ও গেস্ট হাউসগুলোতে অন্তত এক লাখ পর্যটক অবস্থান করার কথা। তিনি বলেন, "কক্সবাজারে আড়াই শতাধিক হোটেল, মোটেল, গেস্টহাউস ও রেস্টহাউস গুলোতে এক রাতে ৬৫ হাজার পর্যটক অবস্থান করতে পারেন। কিন্তু এর বেশি পর্যটক এলে জায়গা দেওয়া সম্ভব হয় না।" তিনি মনে করেন, ঈদের পর কয়েকদিন কমপক্ষে ২০ হাজার পর্যটককে গাড়িতেই রাত কাটাতে হতে পারে। কক্সবাজার জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, কক্সবাজারে ২৪টি সরকারি রেস্টহাউস বা বাংলো রয়েছে। ওই রেস্ট হাউসগুলোতে ৪৩টি ভিআইপি কক্ষ ও ৫৫টি সাধারণ কক্ষ রয়েছে। এছাড়াও হিলটপ ও হিলডাউন সার্কিট হাউসে আরও চারটি ভিআইপি ও ১২টি সাধারণ কক্ষ রয়েছে। তিনি জানান, এবারের ঈদে কক্সবাজারে ছুটি কাটাবেন অন্তত ছয়জন বিচারপতি, দুইজন সচিব, দুইজন অতিরিক্ত সচিব, চারজন যুগ্ম সচিব ও অন্তত ২০ জন উপ-সচিব। কক্সবাজারের পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, এমনিতেই জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, যানজট নিরসন, পাহাড় কাটা ও ঝাউগাছ নিধন রোধসহ নানা কাজে পুলিশকে ব্যস্ত থাকতে হয়। তার মধ্যে এক লাখের বেশি পর্যটকের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে পুলিশ সদস্যদের হিমশিম খেতে হয়। তিনি বলেন, "পর্যটকদের নিরাপত্তায় 'টুরিস্ট' পুলিশ ও টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তাছাড়া ইনানি সৈকতে পুলিশ ফাঁড়ি বসানোর কাজ চলছে। ওই ফাঁড়িটি স্থায়ী করা হবে।" ঢাকার মিরপুর ১১ নম্বর থেকে আসা নাজমুল হাসান, ববি রহমান ও আকতার চৌধুরী জানান, তারা এবার সমুদ্র সৈকতে ঈদ করতে এসেছেন। একসঙ্গে এত মানুষ কখনো দেখেননি তারা। কুড়িগ্রামের রমা চৌধুরী ও বিমল কান্তি চৌধুরী বলেন, কক্সবাজারে এসে মানুষের যে ঢল দেখলাম তা অভিভূত হওয়ার মতোই। বান্দরবান: শহরের সবকটি হোটেল-মোটেল-রেস্ট হাউস, গেস্ট হাউস বুকিং হয়ে গেছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সব হোটেল-মোটেলই আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বুকিং হয়ে গেছে। বান্দরবান প্রেসক্লাব ভবনের হোটেল গ্রিন হিল হোটেলের মালিক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের হোটেলে সব কক্ষ আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এবং অধিকাংশ কক্ষ ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বুকিং হয়ে গেছে। একই রকম তথ্য দিলেন মেঘলা পর্যটন মোটেলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, ফোর স্টার হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মানিক চৌধুরী, হোটেল পূরবী, রয়েল ও হিলবার্ড কর্তৃপক্ষও। আগে নিরাপত্তার অভাব এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় দীর্ঘ ছুটিতে মানুষ বান্দরবানে না এসে কক্সবাজার বেড়াতে যেতেন। গত দুই বছর যাবত মোবাইল নেটওয়ার্ক চালু হওয়ায় এবং নিরাপত্তা ঝুঁকি না থাকায় হাজার হাজার মানুষ এখন ঈদ ও পূজার ছুটিতে বান্দরবান বেড়াতে আসেন। বান্দরবান জেলায় রয়েছে অসংখ্য পর্যটন স্পট। জেলা শহরের মধ্যেই রয়েছে মেঘলা পর্যটন কমপ্লেক্স, নীলাচল পর্যটন স্পট, বালাঘাটায় বুদ্ধ ধাতু জাদি। বান্দরবান-চিম্বুক সড়কের পাঁচ কিলোমিটার এলাকায় রয়েছে শৈল প্রপাত নামে দর্শনীয় পর্যটন স্পট। এছাড়া বান্দরবান-থানচি সড়কের শহর থেকে ২৬ কিলোমিটার দূরে রয়েছে চিম্বুক পাহাড়। চিম্বুকের চূড়ায় দাঁড়ালে বান্দরবানের শহর, চট্টগ্রামের নন্দন কানন টিঅ্যান্ডটি টাওয়ার এবং কক্সবাজার সমুদ্র সৈকত দেখা যায়। জেলা সদর থেকে ৫৪ কিলোমিটার দূরে একই সড়কে স