২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবনে রাজনীতিক, কূটনীতিক, পেশাজীবিসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন । সকালের প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ঈদের জামাতের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ গণভবনের ফটকের বাইরে জড়ো হতে থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 10:25 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবনে রাজনীতিক, কূটনীতিক, পেশাজীবিসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন । সকালের প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ঈদের জামাতের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ গণভবনের ফটকের বাইরে জড়ো হতে থাকেন। প্রধানমন্ত্রী গণভবনে পৌঁছান সকাল ১০টায়। প্রথমে তিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সাংসদদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর আরেক দফায় অপেক্ষমান সর্বস্তরের জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময় দুপুর ১২টার পরও শেখ হাসিনা আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এসএইচ/১৬১৯ ঘ.