২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যখন যেখানে ঈদ জামাত

ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুত সারা দেশ। ঈদের জামাতের জন্যও প্রস্তুত ঈদগাহ ময়দানগুলো। এদিকে ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে দেশজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট লাগোয়া জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুত সারা দেশ। ঈদের জামাতের জন্যও প্রস্তুত ঈদগাহ ময়দানগুলো। এদিকে ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে দেশজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট লাগোয়া জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়। শনিবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় ঈদগাহ-এর জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। এতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মন্ত্রিসভার সদস্য, কুটনীতিক ও রাজনীতিকরাসহ সর্বস্তরের মুসলমানরা অংশ নেবেন। প্রধান জামাতের পাশে পর্দা দিয়ে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের পত