২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া ফেরিঘাটে দীর্ঘ যানজট

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে রোববার সকালে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘাটে আটকা পড়ে শত শত বাসসহ অন্যান্য যানবাহন। দুপুর ২টা পর্যন্ত ঢাকা-পাটুরিয়া মহাসড়কের অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের কবলে ছিল। বিকেল ৫টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2009, 09:43 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

মানিকগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে রোববার সকালে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘাটে আটকা পড়ে শত শত বাসসহ অন্যান্য যানবাহন। দুপুর ২টা পর্যন্ত ঢাকা-পাটুরিয়া মহাসড়কের অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের কবলে ছিল। বিকেল ৫টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টা থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পাটুরিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়। সকাল ১০ টার দিকে যানজট ঘাট এলাকা ছাড়িয়ে মহাসড়কে ছড়িয়ে পড়ে। তিনি জানান, দুপুর ২টার দিকে যানবাহনের লম্বা লাইন মহাসড়কের তিন কিলোমিটার এলাকা জুড়ে বি