২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শুক্রবার রাতে পৃথক দু'টি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় চারটি বড় ছোরা উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 06:38 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শুক্রবার রাতে পৃথক দু'টি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় চারটি বড় ছোরা উদ্ধার করা হয়। এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রাত ৯টার দিকে ট্রলারযোগে ১০/১২ জন ডাকাত এসে আড়াইহাজার উপজেলার গোপালদি বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। গ্রামের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে রূপ মিয়া (২৭) ও বিল্লালকে (২৪) গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ চারটি বড় ছোরা উদ্ধার করেছে। ওসি নজরুল ইসলাম আরও জানান, উপজেলার লক্ষীপুরা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে মনির (২৫) ও আনোয়ার (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার চারজন সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৮ ঘ.