২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংঘাত আর দুর্যোগের মধ্যে রোজা পালন করলেন দুই কোটি ৩০ লাখ মুসলিম'

বিশ্বের কমপক্ষে দুই কোটি ৩০ লাখ মুসলিম এই রমজানে সংঘাত আর দুর্যোগের মধ্যে রোজা পালন করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম ও মুসলিম এইড। তারা বলছে, দুই কোটি ৩০ লাখ মুসলমানের জন্য সবচেয়ে কঠিন সময় ছিল এটা। এদের মধ্যে অনেক রোজাদারই তাদের ধর্মের পবিত্র এ মাসে রুটি আর পানির বাইরে তেমন কোনও খাবার পাননি। অনেকের ইফতার করার জন্যও কিছু জোটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

সৈয়দ নাহাস পাশা, লন্ডন থেকে লন্ডন, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের কমপক্ষে দুই কোটি ৩০ লাখ মুসলিম এই রমজানে সংঘাত আর দুর্যোগের মধ্যে রোজা পালন করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম ও মুসলিম এইড। তারা বলছে, দুই কোটি ৩০ লাখ মুসলমানের জন্য সবচেয়ে কঠিন সময় ছিল এটা। এদের মধ্যে অনেক রোজাদারই তাদের ধর্মের পবিত্র এ মাসে রুটি আর পানির বাইরে তেমন কোনও খাবার পাননি। অনেকের ইফতার করার জন্যও কিছু জোটেনি। এ পরিস্থিতিতে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা এবং খাদ্য ও আশ্রয়ের তীব্র সংকটে থাকা মুসলিম বিশ্বের লাখ লাখ মানুষকে সহযোগিতার জন্য শনিবার এক যৌথ বিবৃতিতে দাতা দেশগুলোর পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে অক্সফাম ও মুসলিম এইড। মুসলিম এইড এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হামিদ আজাদ বলেন, "এই রমজানে কোনও খাবার না খেয়েই ঘুমাচ্ছেন লাখ লাখ মানুষ। শুধু ইরাকেই চরম খারাপ অবস্থায় আছে ৫০ লাখ এতিম ও ২০ লাখ বিধবা। "এসব মানুষের জরুরিভিত্তিতে সাহায্যের প্রয়োজন হলেও আন্তর্জাতিক স