ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছর থেকে সরকারি উদ্যোগে সার্ক লোক উৎসব আয়োজনের দাবি জানিয়েছে মনসুরউদ্দিন ফোকলোর ইনস্টিটিউট।
শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লোক সংস্কৃতির উন্নয়নে ৭ দফা দাবি জানানো হয়।
দাবির মধ্যে রয়েছে, বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও লোকশিল্পী মনসুরউদ্দীনের কবরের ওপর স্মৃতি সৌধ ও কবর প্রাঙ্গণে পাঠাগার স্থাপন, জাতীয় ফোকলোর মিউজিয়াম প্রতিষ্ঠা, আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লোক সাহিত্যের জন্য একটি আলাদা গবেষণা ও সেমিনার কক্ষ এবং আজিমপুরে মনসুরউদ্দীন ফোকলোর ইনস্টিটিউটের দখল হওয়া জমি উদ্ধার।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আলী নিয়ামত স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১১৪ ঘ.
bdnews24