২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চলতি মাসের ১৫দিনের বেতন ও ঈদ বোনাসের দাবিতে শুক্রবার বিকেলে গাজীপুর সদরের নলজানি এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 03:04 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি মাসের ১৫দিনের বেতন ও ঈদ বোনাসের দাবিতে শুক্রবার বিকেলে গাজীপুর সদরের নলজানি এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় বিক্ষোভ করেছে। বিক্ষোভের এক পর্যায়ে তারা ঢাকা-গাজীপুর সড়কও অবরোধ করে রাখে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট পর পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, বিকেল ৪টার দিকে লিরিক ফ্যাশন ওয়্যার নামের কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে তারা সড়ক অবরোধ করে। তবে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে। তিনি জানান, পুলিশের মধ্যস্থতায় কারখানাটির কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হয়। কর্তৃপক্ষ শুক্রবার রাতের মধ্যে বোনাস দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.