২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত অপরিপক্ক: এরশাদ

পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে 'অপরিপক্ক' হিসেবে অভিহিত করেছেন ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র চলছে। সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি প্রি-ম্যাচিউর (অপরিপক্ক)। ... ... আমরা এটিকে পূর্ব তিমুর কিংবা ইসরায়েল হতে দিতে পারি না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 02:40 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে 'অপরিপক্ক' হিসেবে অভিহিত করেছেন ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র চলছে। সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি প্রি-ম্যাচিউর (অপরিপক্ক)। ... ... আমরা এটিকে পূর্ব তিমুর কিংবা ইসরায়েল হতে দিতে পারি না।" গত আট মাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি চরম পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন এরশাদ। বর্তমান সরকারের শাসন নিয়ে তিনি এর আগে কয়েক দফা সমালোচনা করলেও এই প্রথম সরকারের কোন সিদ্ধান্তের সরাসরি বিরোধীতা করলেন। সরকার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২৯ জুলাই ওই অঞ্চল থেকে তিনটি পদাতিক ব্যাটালিয়নসহ একটি সম্পূর্ণ ব্রিগেড প্রত্যাহার করার ঘোষণা দেয়। একই সময়ে সেখানে স্থাপিত নিরাপত্তা বাহিনীর ৩৫টি ক্যাম্পও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেপ্টেম্বরের মধ্যে এক ব্রিগেড সৈন্য প্রত্যাহার শেষ করার কথা। তিন পার্বত্য জেলা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়টিকে খুবই তাৎপর্যপূর্ণ উল্লেখ করে এ বিষয়ে এখনই আর কোনও মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন এরশাদ। অবশ্য সাবেক সেনাপ্রধান হিসেবে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে কীভাবে দেখছেন