বান্দরাবন, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটাতে হাজার হাজার পর্যটক ভিড় জমিয়েছে বান্দরবানে।
ইতোমধ্যে বান্দরবানের সব আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্ট হাউসের কক্ষ ভাড়া হয়ে গেছে। ঈদের পরদিন আরো কয়েক হাজার পর্যটকের আগমন ঘটবে বলে আবাসিক হোটেল-মোটেল কর্তৃপক্ষ জানিয়েছে।
বান্দরবান মেঘলা পর্যটন মোটেলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতোমধ্যে তাদের মোটেলের সব কক্ষ বুকিং হয়ে গেছে। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তাদের মোটেলের কোনো কক্ষ খালি নেই।
পূরবী হোটেলের ব্যবস্থাপক মো. ইসহাক জানান, রোজার মাঝামাঝি সময়েই ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের পর্যটক হোটেলে কক্ষ অগ্রিম বুকিং দিয়ে রেখেছেন।
হোটেল গ্রিনহিলেরও সবগুলো কক্ষ আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বুকিং হয়ে গেছে। এছাড়া হলিডে ইন রিসোর্ট, মিলনছড়ি হিলসাইড রিটোর্সসহ অন্যান্য হোটেল ও রেস্ট হাউসগুলো বুকিং হয়ে গেছে।
গ্রিনহিল হোটেলের মালিক সিরাজুল ইসলাম জানান, ঈদ ও পূজার ছুটিতে সা
bdnews24