২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া শিল্পনগরীতে সিইটিপি নির্মাণে অক্টোবরে দরপত্র: শিল্পমন্ত্রী

রাজধানীর হাজারীবাগের চামড়া শিল্প কারখানাগুলো দ্রুত চামড়া শিল্পনগরীতে স্থানান্তরে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বুধবার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 06:42 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগের চামড়া শিল্প কারখানাগুলো দ্রুত চামড়া শিল্পনগরীতে স্থানান্তরে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বুধবার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, "এ লক্ষ্যে আগামী ১৫ অক্টোবরের মধ্যে চামড়া শিল্পনগরী সাভারে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে।" বৈঠকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) নেতৃবৃন্দের সঙ্গে তিনি মতবিনিময় করেন। শিল্প সচিব দেওয়ান জাকির হোসাইন, সাবেক উপদেষ্টা মঞ্জুর এলাহী, বিসিক চেয়ারম্যান আশরাফ মোহাম