ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আগামী শুক্রবার এক ইফতার পার্টির আয়োজন করেছে।
রাজধানীর সেগুনবাগিচায় ডিএসইসি কার্যালয়ে এই ইফতারের আয়োজন করা হয়েছে বলে বুধবার ডিএসইসি'র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইফতার মাহফিলে ডিএসইসির সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/২৩৫৭ঘ.
bdnews24