২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রপ্তানিমুখী একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রপ্তানিমুখী একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছেন। এ সময় অপ্রীতিকার পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়। সোমবার রাতে মেট্রো নিটিং অ্যান্ড ডাইং নামের কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিকরা জানান, মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারাখানায় প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। মঙ্গলবার সকালে তারা কাজে যোগ দিতে এসে দেখেন কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তারা কারখানা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। কারখানা কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে কিছু শ্রমিক কাজ না করে বহিরাগত কতিপয় লোকের ইন্ধনে কারখানায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে আসছিল। এতে প্রতিষ্ঠানটির স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। অব্যাহত লোকসানের কারণে প্রতিষ্ঠানটি তাদের পক্ষে চালানো সম্ভব নয়। ফতুল