২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ২ বছরের জন্য নিয়োগ পেলেন মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব

মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম আবদুল করিম দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 10:55 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম আবদুল করিম দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার তাদেরকে এ নিয়োগ দেওয়া হয়। সংস্থাপন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চাকরির বয়স ৫৭ বছর পূর্ণ হওয়া সাপেক্ষে আগামী ২৫ সেপ্টেম্বর আবদুল করিমের এবং ৩০ সেপ্টেম্বর আবদুল আজিজের অবসর প্রস্তুতিমূলক (এলপিআর) ছুটিতে যাওয়ার কথা। রোববারের এ আদেশের মাধ্যমে অবসরে যাওয়ার আগেই এ দুই কর্মকর্তা একই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৭১০ ঘ.