২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে ভালোবাসায় সিক্ত শিল্পী শাহাবুদ্দিন

"ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিল, আমি জয়নুল আবেদীন হবো। কিন্তু একাত্তরে যখন ভারতের মেলাঘরে যুদ্ধের ট্রেনিং নিচ্ছিলাম, তখন মনে হতো আর বোধহয় আমি শিল্পী হতে পারলাম না। "এটা ভেবে মনটা খুব খারাপ হতো। পরে দেশ যখন স্বাধীন হলো, তখন অস্ত্র ছেড়ে আবারও রং-তুলি তুলে নিলাম। আজ আমি ৬০ বছরের শাহাবুদ্দিন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 04:27 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিল, আমি জয়নুল আবেদীন হবো। কিন্তু একাত্তরে যখন ভারতের মেলাঘরে যুদ্ধের ট্রেনিং নিচ্ছিলাম, তখন মনে হতো আর বোধহয় আমি শিল্পী হতে পারলাম না। "এটা ভেবে মনটা খুব খারাপ হতো। পরে দেশ যখন স্বাধীন হলো, তখন অস্ত্র ছেড়ে আবারও রং-তুলি তুলে নিলাম। আজ আমি ৬০ বছরের শাহাবুদ্দিন।" শুক্রবার রাতে রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে এভাবেই নিজের ৬০-তম জন্মদিনের অনুভূতি ব্যক্ত করেন মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। গুণীজনদের ভালোবাসায় সিক্ত হয়ে শাহাবুদ্দিন আরও বললেন, "পচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এরপর প্যারিসে গেলাম। কিন্তু কিছুদিন পর বুঝলাম, এই আমি মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, পতাকা উড়িয়েছি, তাহলে কেন দেশকে বিশ্বের বুকে গর্বভরে তুলে ধরতে পারবো না? এখন আমার স্বপ্ন, বাংলাদেশকে নিয়ে বড় কিছু করতে চাই।" তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন নানা পেশার ব্যক্তিত্ব। এদের মধ্যে ছিলেন গণফোরাম সভাপতি কামাল হোসেন, অর্থনীতিবিদ রেহমান সোবহান, সাংবাদিক ফয়েজ আহমেদ, অধ্যাপক আনিসুজ্জামান, পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, শিল্পী কাইয়ূম চৌধুরী, হাশেম খান, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, কালি ও কলম সাহিত্য পত্রিকার সম্পাদক আবুল হাসানাত, এনামুল হক, সাহিত্যিক রাহাত খান, সেলিনা হোসেন, সৈয়দ আজিজুল হক, শিল্পী শহীদ কবীর, মাহমুদুল হক, নাজিমউদ্দিন আহম্মেদ, কনকচাঁপা চাকমা, বেঙ্গল শিল্পালয়ের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, শিল্পপতি শেকিল চৌধুরী প্রমুখ। শাহাবুদ্দিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কামাল হোসেন বলেন, "একাত্তরে যে ২২ বছরের শিল্পীকে দেখেছিলাম, অস্ত্র হাতে যুদ্ধ করছে, আজ সে ৬০ বছরের পরিণত এক মানুষ। বিশ্ববরেণ্য শিল্পী। দেশ স্বাধীন করেই সে থেমে থাকেনি, রং-তুলি দিয়ে সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করে যাচ্ছেন। এ জন্য আমরা গর্ববোধ করি।" কাইয়ূম চৌধুরী বলেন, "শাহাবুদ্দিন বাংলাদেশের শিল্পী সমাজের উজ্জ্বল নক্ষত্র। সে অস্ত্র ধরে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে স্থাপন করেছে। আবার ওই অস্ত্র ছেড়ে তুলে নিয়েছে রং-তুলি। এই অস্ত্র দিয়ে সে সারা বিশ্বে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও জয় বাংলা শ্লোগানকে ছড়িয়ে দিচ্ছে।" ফয়েজ আহমেদ বলেন, "এই শুভদিনে আমি তার প্রতি আহ্বান জানাবো প্যারিস থেকে দেশে ফিরে আসতে। তার সেই প্রত্যার্বতনের প্রতীক্ষায় আছে গোটা জাতি। সেটা হবে আমাদের জন্য গৌরবের।" শিল্পীপত