২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর রহমানের কুলখানি অনুষ্ঠিত

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কুলখানি শুক্রবার বিকেলে গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, রাজনীতিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, অর্থনীতিবিদ, সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

াকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কুলখানি শুক্রবার বিকেলে গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, রাজনীতিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, অর্থনীতিবিদ, সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কুলখানিতে সাইফুর রহমানের দুই ভাই সিরাজুল ইসলাম ও ফয়জুর রহমান এবং মরহুমের বড় ছেলে নাসের রহমান তার বাবার জন্য সবার কাছে দোয়া চান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা এবি আজিজুল ইসলাম, সাবেক উপদেষ্টা মইনুল হোসেন চৌধুরী, আবদুল মুয়ীদ চৌধুরী, গণফোরাম নেতা কামাল হোসেন, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, দলের যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম খান, ব্যবসায়ী মাহবুবুর রহমানসহ বিভিন্ন পেশার প্রতিনিধি ও মরহুমের আত্মীয়-স্বজন অংশ নেন। গত ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কাছে এক সড়ক দুর্ঘটনায় মারা যান এম সাইফুর রহমান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম/এসএম/এজে/এসএইচ/২০৪৮ ঘ.