২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাজতীর মৃত্যু

চট্টগ্রাম কারাগারের এক হাজতী মারা গেছে শুক্রবার দুপুরে। তার নাম মো. সাজু (২৫)। সে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালতলী গ্রামের আবদুল মজিদের ছেলে। খুলশী থানার একটি বিস্ফোরক মামলায় গত ৩১ আগস্ট গ্রেপ্তার হয়ে কারাগারে আসে সাজু। মামলাটি বিচারকাজ চলছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কারাগারের এক হাজতী মারা গেছে শুক্রবার দুপুরে। তার নাম মো. সাজু (২৫)। সে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালতলী গ্রামের আবদুল মজিদের ছেলে। খুলশী থানার একটি বিস্ফোরক মামলায় গত ৩১ আগস্ট গ্রেপ্তার হয়ে কারাগারে আসে সাজু। মামলাটি বিচারকাজ চলছিল। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারিনটেনডেন্ট মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে সাজুর খিঁচুনি ওঠে। ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।" তিনি জানান, গ্রেপ্তারের আগে সাজু মাদকাসক্ত ছিল। কারাগারে আনার পরদিন থেকেই সে অসুস্থ হয়ে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শুক্রবার সকালে তার পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এজে/এসএইচ/২০০৩ ঘ.