ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক কলেজ ছাত্র নিহত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয় কাফরুল থানার উত্তর ভাসানটেকের ব্যবসায়ী ওলি উল্লাহ (৪৫)।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে ৪-৫ জনের একদল সন্ত্রাসী ভাসানটেকের বাগানবাড়ীর লিটন ফার্নিচারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, "গুলিতে দোকানের মালিক ওলি উল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।"
হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি দেলোয়ার।
বৃহস্পতিবার রাতে মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে এক কলেজ ছাত্র নিহত হয়। একই সময়ে মিরপুরে একটি দোকানে সন্ত্রাসীরা গুলি চালায়। তাতে এক দোকানকর্মী আহত হন।
মিরপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সা
bdnews24