২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে রংপুর-বগুড়া সড়কের নওয়াপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফী বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 08:04 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

বগুড়া, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে রংপুর-বগুড়া সড়কের নওয়াপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফী বেগম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পঞ্চগড়গামী একটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চারজন নিহত হয়।" নিহতরা হলেন- রংপুরের হারুনুর রশিদ, পঞ্চগড়ের নাসিমা বেগম, মঞ্জুরুল ইসলাম ও রায়হান চৌধুরী। দুর্ঘটনায় আহত ছয়জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আশরাফী জানান। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আশরাফী বেগম জানান, ট্রাকের ধাক্কায় বাসের ডানপাশের একটি অংশ দুমড়ে-মুচড়ে যায়। নাসিমা ও রায়হান ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান হারুনূর ও মঞ্জুরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪১৮ ঘ.