২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কিশোরীর বস্তাবন্দি লাশ

গাজীপুরের জয়দেবপুরে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ১৫ বছর বলে পুলিশের ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 11:08 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের জয়দেবপুরে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ১৫ বছর বলে পুলিশের ধারণা। মঙ্গলবার রাতে জয়দেবপুরের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশ থেকে বস্তায় ভরা লাশটি পাওয়া যায় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত পৌনে ১২টার দিকে বস্তায় ভর্তি অবস্থায় লাশটি পাওয়া যায়। কিশোরীর গলায় ওড়না প্যাঁচানো ছিল।" হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে যায় বলে পুলিশের ধারণা। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৫ ঘ.