২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধা-ভালোবাসায় মৌলভীবাজারে সমাহিত হলেন সাইফুর

শ্রদ্ধা আর ভালোবাসায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে সোমবার বিকেলে মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক অর্থমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 09:33 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোন্টিফোর ডটকম) - শ্রদ্ধা আর ভালোবাসায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে সোমবার বিকেলে মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক অর্থমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। সিলেটের শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে বিকাল পৌনে চারটায় একটি গাড়িতে করে পুলিশ পাহারায় সরাসরি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয় তার মরদেহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমমের মৌলভীবাজার প্রতিনিধি জানান, সাবেক অর্থমন্ত্রীর মরদেহ পৌঁছালে বিদ্যালয় মাঠে শোকার্ত মানুষের ঢল নামে। প্রয়াত এ নেতাকে শেষবারের মত দেখতে সকাল থেকেই মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। প্রয়াত এ নেতার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুল দিয়ে প্রয়াত অর্থমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এসময় অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিকেল ৫টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় তার শেষ জানাজা। এতে ইমামতি করেন বাহারমর্দান গ্রামের মসজিদের সাবেক ইমাম মাওলানা মিজানুর রহমান। জানাজায় অংশ নেন মৌলভীবাজার-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ সৈয়দ মহসীন আলী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক মো. ইলিয়াস আলী, সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, এম এম শাহীন ও প্রয়াত সাইফুর রহমানের ছেলে সাবেক সাংসদ এম নাসের রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ুন, যুব দলের সহসভাপতি কাইয়ুম চৌধুরী প্রমুখ। এতে দলমত-নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন বলে জানান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এমএ আহাদ। জানাজা শেষে সাইফুর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হয় তার শৈশব- কৈশোরের স্মৃতি বিজড়িত বাহারমর্দান গ্রামে। বাড়ির উঠোনে তার মরদেহ পৌঁছালে এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। তার পরিবার-পরিজন, আত