২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমন্ডলী মনোনয়ন

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমন্ডলী মনোনয়ন দিয়েছেন স্পিকার। সংসদ অধিবেশনের শুরুতেই মনোনয়ন দেন আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 06:14 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমন্ডলী মনোনয়ন দিয়েছেন স্পিকার। সংসদ অধিবেশনের শুরুতেই মনোনয়ন দেন আবদুল হামিদ। জ্যেষ্ঠতার ক্রম অনুসারে সভাপতিমন্ডলীর সদস্যরা হলেন, আওয়ামী লীগের খান টিপু সুলতান, শামসুর রহমান শরীফ, জাতীয় পার্টির টি আই এম ফজলে রাব্বী চৌধুরী ও বিএনপির এম কে আনোয়ার ও আওয়ামী লীগের সারাহ বেগম কবরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই সভাপতিমন্ডলীর সদস্যরা ক্রম অনুসারে অধিবেশনে সভাপতিত্ব করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এসইউএম/এইচএ/১২৩০ঘ.