ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের তৃতীয় অধিবেশনে ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি কোরাজন একুইনো, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও বাংলাদেশের বন্ধু মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডিসহ ১০ জন বিশিষ্ট ব্যাক্তির মৃত্যুতে শোক প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। সোমবার অধিবেশনের শুরুতে এই শোক প্রস্তাব উপস্থাপন করেন স্পিকার আবদুল হামিদ।
এছাড়া সাবেক মন্ত্রী শফিকুল গনি স্বপন, এম এ সাত্তার, সাংসদ হাজী মো. আবু আব্বাস,ভাষা সৈনিক গাজীউল হক, কবি ও সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ,সাবেক নেভাল কমাণ্ডো মজাহারুল্লাহ বীরোত্তম ও মহিলা পরিষদের সাবেক সভাপতি হেনা দাসের জন্য শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।
শোক প্রস্তাব উত্থাপনের পর তাদের আত্মার মাগফেরাত কামনা করেন সাংসদ বজলুল হক হারুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১২২৪ ঘ.
bdnews24